"৬৭ দিনের পুষ্প" - এস এম এম আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
"৬৭ দিনের পুষ্প" - এস এম এম আকাশ
(সুত্রঃ সাবিনা ইয়াসমীন শ্রাবণী পুষ্প প্রীতিবরেষু, চৌবাড়ীয়া,বিনোদপুর মুহাম্মদপুর,মাগুড়া ও
তানিয়া সুলতানা,বোয়াইলমারী,ফরিদপুর-
কে উৎসর্গীত)
কৃতকায় মনে করেছিলাম প্রেম চাষ-
ছিল যে এ অন্তরে ভালোবাসার বাস,
ছিলনা শুধু একজন স্বপ্ন মানবী-
ভুলেও হয়নি আঁকা যে তাঁর ছবি।
৫ই সেপ্টেম্বর ২০০৮ রাত্রি বেলা-
হঠাৎ করে গেল খুলে ভাগ্যের তালা,
পেলাম পুষ্প গন্ধ নিতে একা-
খুঁজে ফিরে খেলাম বড় ধোঁকা।
চলল তাঁর সাথে কথা ৬৭ দিন-
ধীরে-ধীরে বাড়ল তাঁর প্রতি ঋন,
হেসে কথা বলে সে রাঙা ঠোটে-
ভাগ্যে না থাকলে কি মধু জোটে!
কলি থেকে হল বড় পুষ্প ভালোবেসে-
ভালোই যাচ্ছিল সময় সুখে খেলে-হেসে,
চেয়ে-চেয়ে দেখতাম পুষ্পের হাসি-
মাঝে-মাঝে ইচ্ছে করত ভালোবাসি...
হঠাৎ করে ধরে গেলো পুষ্পতে পোকা-
পুষ্প'র পিছনে ছুটে হলাম এক রোখা,
বসে থাকলেও আমি ছাড়েনি পোকা-
অকালে ঝরে গেলো পুষ্প হলাম একা!
১০ই নভেম্বর ২০০৮ পুষ্প হারা দিন-
আজ আমি বড়ই একা পুষ্প বিহীন,
থাকুক সুখে শুভ্র পুষ্প সজীব পৃথিবীতে-
এ লেখা টুকু তাঁর প্রতি মাতুক কাব্য সাধনাতে...
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ