আমার কথা পড়বে মনে - এস এম এম আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
আমার কথা পড়বে মনে - এস এম এম আকাশ
জানি! আমার কথা পড়বে মনে তোমার-
ভাববে কে ছিলাম তোমার জীবন নীড়ে,
টানবে কাছে আমায় শুধু বারংবার-
শত প্রচেষ্টাতেও পাবেনা আমায় ফিরে!
আমিতো থাকবোনা ভবে রবে কবিতা গান-
পড়লে মনে দেখো তা শুনো তা মনে-প্রাণে,
পাথর চোখে ফেলোনাকো অশ্রু হয়ে ম্লান-
রেখোনা মনে কভুও প্রেম প্রতিজ্ঞা ধ্যানে!
থাকবে চতুর পাশে আমার স্মৃতি যত ঘিরে-
রাঙাবে সন্ধ্যা প্রদীপের মত তোমার জীবন,
বুঝবে আসা-যাওয়ার মাঝে প্রেম কারে বলে-
শুণ্যতায়-নিঃসঙ্গতায় কাঁদবে এ ভূবন!
যাবে এ জীবন কাল একদিন ক্ষয়ে-
অমরত্ব লাভে জীবন প্রাণ ফিরে পাবে,
এখনও পেতে পারো আমায় পরিণয়ে-
যদি পারো প্রেমে জীবন রাঙাতে ভবে!
ত্রিনেত্রে আমার ছবি রেখো যতনে তুলে-
মনের ফ্রেমে টাঙ্গিয়ে রেখো সংগোপনে,
যেওনা লালসার ভীড়ে আমায় ভুলে-
জানি! আমার কথা একদিন পড়বে মনে......
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ