ফরিদপুরে প্রত‍্যয় সাহিত্য পরিষদ আয়োজিত ৯৬তম সাহিত্যসভা অনুষ্ঠিত

ফরিদপুরে প্রত‍্যয় সাহিত্য পরিষদ আয়োজিত ৯৬তম সাহিত্যসভা অনুষ্ঠিত
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলার ফরিদপুর উপজেলা সদরে ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবে 'প্রত‍্যয় সাহিত্য পরিষদ' আয়োজিত নিয়মিত মাসিক ৯৬তম সাহিত্যসভা সংগঠনের সভাপতি অধ্যক্ষ আব্দুদ দাইন মুঞ্জুর সভাপতিত্বে ও খান-এ-সবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ (তাড়াশ) 'বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও থেরাপি সেন্টার'র প্রতিষ্ঠাতা পরিচালক, গবেষক ড. মো. খায়রুজ্জামান মুন্নু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, কবি ও গবেষক মুত্তালিব শিশির, তাড়াশ (সিরাজগঞ্জ ) থেকে প্রকাশিত 'সাপ্তাহিক চলনবিল বার্তা'র ব্যবস্থাপনা সম্পাদক এসএম সনজু কাদের এবং ফরিদপুর (পাবনা) প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল হাফিজ ।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন আব্দুদ দাইন মঞ্জু, খন্দকার আব্দুল হাফিজ, মোল্লা আলী আছগার, খন্দকার আশরাফুজ্জামান, নুরুল ইসলাম বাবুল, শামস উদ্দিন সরকার, খান-এ-সবুর, আশরাফ আলী, সুরভি খন্দকার, শাহরিয়া হোসেন, আসিফ আলী, মকবুল হোসেন, সুরাইয়া আক্তার, ড. মো. খায়রুজ্জামান মুন্নু, মুত্তালিব শিশির, রাশেদুল ইসলাম, জাহিদ হাসান নিশান, রেজা আহমেদ, সঞ্জু কাদের, কাইয়ুম কবির, আছগর আলী, সানমুন হৃদয়, নাফিজ আহমেদ, হেলাল আহমেদ, নিলুফা ইয়াসমিন, আমানুল্লাহ আশরাফ প্রমুখ। পঠিত কবিতা নিয়ে আলোচনা করেন কবি ও শিশুসাহিত্যিক নুরুল ইসলাম বাবুল।আলোচনায় অংশগ্রহণ করেন খন্দকার আব্দুল হাফিজ, মুত্তালিব শিশির, মোল্লা আলী আছগার, খন্দকার আশরাজ্জামান, আমানুল্লাহ আশরাফ, এসএম সনজু কাদের। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'প্রত্যয় সাহিত্য পরিষদের এই আয়োজন সমাজ ও দেশের জন্য মঙ্গলজনক। সাহিত্যচর্চা মানুষের মননকে শুদ্ধ ও সুন্দর করে। আমি এই সংগঠনের দীর্ঘায়ু কামনা করি।' উল্লেখ্য প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার যথারীতি "প্রত‍্যয় সাহিত্য পরিষদ" এই সাহিত্য আসরের আয়োজন করে থাকে ।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ