ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটস, ভাঙ্গুড়া উপজেলা স্কাউটসের উদ্যোগে প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ আগস্ট) সকাল ১১টায়  বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়ায় উপজেলা স্কাউটসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত দিনব্যাপী এ ডে ক্যাম্পে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ কাব স্কাউট, স্কাউট, ইউনিট লিডার ও প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরু পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও গীতাপাঠ এবং জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে দিনব্যাপী ডে ক্যাম্পে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী  ডে ক্যাম্পের উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী  অফিসার ও অত্র ডে ক্যাম্প চীফ  মো. আরিফুজ্জামান।  প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান তিনি তার বক্তব্যে বলেন, স্কাউটিং কেবল সহশিক্ষা কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি কার্যকর মাধ্যম। শিক্ষার্থীদের নিয়মিত স্কাউটিং কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন, অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা স্কাউটিংয়ের বিভিন্ন বিষয় ভিত্তিক কার্যক্রম, দলীয় অনুশীলন, নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা, সেবামূলক মনোভাব ও নৈতিক শিক্ষার ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। এতে, আয়োজকরা আশা প্রকাশ করবেন।বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নিয়মিত স্কাউটিং চর্চায় আরও উৎসাহিত হবে এবং নিজেদের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি  হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (সংগঠন) মির্জা আলী নাসির, পাবনা জেলা স্কাউটসের সহ-সভাপতি  মো. মোফাজ্জল হোসেন,(এএলটি) বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়ায় জেলা কমিশনার মো. আবুল কালাম আজাদ, জেলা গার্লস ইন স্কাউটিং কমিশনার বেগম কেয়া, জেলা সহকারী কমিশনার (এক্সটেনশন স্কাউটিং ও স্পেশাল ইভেন্ট) ও রাজশাহী অঞ্চলের পিআরএম উপ-কমিটির সদস্য মো. গোলাম রাব্বি, জেলা সম্পাদক মো. জাহিদ হাসান, জেলা কাব লিডার মো. জাহাঙ্গীর আলম রানা, ভাঙ্গুড়া উপজেলা স্কাউটসের কমিশনার হাবিবা খন্দকার ইভা, উপজেলা সম্পাদক মো. আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মো. শাহীনুর রহমান শাহীন, উপজেলা স্কাউট লিডার মো. হেদায়েতুল্লাহ, কাব লিডার আবু সাঈদ ও মো. আলিম উর রেজাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ইউনিট লিডাররা। বিকেল সাড়ে ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রোগ্রাম চিফ হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা স্কাউটসের সহ-সভাপতি ও এএলটি মো. মোফাজ্জল হোসেন। তিনি বলেন, স্কাউটিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি কার্যকর আন্দোলন।ভাঙ্গুড়া উপজেলা স্কাউটসের কমিশনার হাবিবা খন্দকার ইভা বলেন, ভাঙ্গুড়া উপজেলায় স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নতুন প্রজন্মের মধ্যে স্কাউটিংয়ের আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রথম উপজেলা ডে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।বাংলাদেশ স্কাউটস, ভাঙ্গুড়া উপজেলা  কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন আমাদের অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট