ঢাকায় বিদেশি পিস্তলসহ শিশু সন্ত্রাসী জিসান গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার: কুমিল্লার বুড়িচংয়ের দুর্জয়সহ আটক ৩
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজধানী ঢাকায় অপরাধমূলক কার্যক্রমের প্রস্তুতিকালে কুখ্যাত শিশু সন্ত্রাসী জিসান গ্রুপের তিন সদস্যকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার দুর্জয়সহ চক্রের সদস্যরা আটক হয়েছেন। গ্রেপ্তারকৃত তিন অপরাধীর মধ্যে দুজন কুমিল্লার বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের এবং অপরজন নোয়াখালীর বাসিন্দা।
আটককৃতরা হলেন:
মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০): পিতা- মনিরুল ইসলাম, গ্রাম- পূর্ণমতি, উপজেলা- বুড়িচং, জেলা- কুমিল্লা।
মো. মেহেদী হাসান (২৪): পিতা- মোমিনুল হক, গ্রাম- পূর্ণমতি, উপজেলা- বুড়িচং, জেলা- কুমিল্লা।
মো. স্বাধীন আহমেদ রনি (৩৫): পিতা- নুরুল হক, গ্রাম- আমিরাবাদ, উপজেলা- লক্ষ্মীপুর সদর, জেলা- নোয়াখালী।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে শিশু সন্ত্রাসী জিসান গ্রুপের এই সক্রিয় সদস্যদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিশু সন্ত্রাসী জিসানের নেতৃত্বাধীন এই চক্রটি দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ