বোয়ালমারী উপজেলা সশস্ত্র বাহিনী অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যান সমবায় সমিতির মাসিক মিটিং অনুষ্টিত
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা সশস্ত্র বাহিনী অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যান সমবায় সমিতি রেজিঃ নং ২১০ এর মাসিক মিটিং অনুষ্টিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট) বিকাল ৪ ঘটিকায় নিজস্ব কার্যালয় ওয়াবদা মোড় হারুন শপিংকম্পেলেক্সের দ্বিতীয় তলায়। অনারারী ক্যাপ্টেন (অব) শরীফ গোলজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।সভাপতি সভার শুরুতে সকলের সাথে কুশল আদি বিনিময় করে বলেন আমাদের মাঝে নতুন সদস্য হিসাবে কর্পোরাল আইয়ুব আলী কে অত্র সংগঠনের নতুন সদস্য হিসাবে সাদরে গ্রহন করে নেওয়া হয়।সভাপতি বলেন আমাদের সংগঠনের গতি বৃদ্ধি করার জন্য পৌর কমিটি করা একান্ত প্রয়োজ। পৌর কমিটি না থাকার কারনে আমাদের সংগঠনের কার্যক্রমের মান ধীর গতিতে আগাচ্ছে বিধায় আজ ই এক টি সিদ্ধান্তে পৌছাতে হবে।
পৌরকমিটি গঠনের বিষয় অত্র সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: সরোয়ার হোসেন বীর বলেন পৌর কমিটি গঠনের বিষয় বেশীর ভাগ সদস্য অবগত নয় বিধায় আগামী মাসিক মিটিয়ে পৌর এলাকার সকল সদস্য কে হাজির করে কমিটি করলে সকলের কাছে এক টা গ্রহন যোগ্যতা পাবে। ইউনিয়ন সদস্যদের কে ও বেশীর থেকে বেশীর ভাগ সদস্যদের কে হাজির করাতে হবে। অত্র সংগঠনের যুগ্ন আহবায়ক সার্জেন্ট মিজান অব বলেন আমদের অব সেনারা পারিবারিক ভাবে বিভিন্ন সমস্যা নিয়ে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। তাদের বিপদের পাশে আমাদের ঝাপিয়ে পড়তে হবে যেন তার মনের ভিতর সাহসী শক্তির সঞ্চয় হয়। তাহলে তাদের পরিবারের আগ্রহ বাড়বে আমাদের সংগঠের প্রতি।
সাংগঠনিক সম্পাদক কর্পোরাল কামরুল বলেন আগামী মিটিংয়ে সময় কে মুল্যায়ন করে পৌর ও ইউনিয়নের সকল সদস্যদের কে হাজির হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।অন্যান্য সদস্যদের উপস্থিত ছিলেন প্রতিষ্ঠা আহবায়ক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) মোল্লা মনিরুজ্জামান ইবি,ওয়ারেন্ট অফিসার মো: শেখ শহিদুল ইসলাম ইঞ্জিয়ার,সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: সিরাজুল ইসলাম ইবি,সার্জেন্ট কাজী কালাম আর্টিলারি, সার্জেন্ট মো: জামাল হোসেন,কর্পোরাল বাবুল হোসেন ইবি,কর্পোরাল আবুল হাসেম মেডিকেল, কর্পোরাল চুন্নু ঠাকুর ইবি,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈনিক (অব) রবিউল খান বীর প্রমুখ।
দৈনিক বিজয় নিউজ/ মোল্লা মনিরুজ্জামান