কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট গ্রুপ সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প ও বিশেষ প্যাক মিটিং অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপ সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প ও বিশেষ প্যাক মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ০৮ আগস্ট ২০২৬) সকাল ১১ টায় নতুন ভাংগাবাড়িতে অবস্থিত আদিল আকিল ইকো রিসোর্টে কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপের আয়োজনে ও আদিল আকিল ইকো রিসোর্টের প্রতিষ্ঠাতা স্কাউটার মোঃ খালেকুজ্জামান খান ( এলটি) এর সহযোগিতায় বিশেষ প্যাক মিটিং অনুষ্ঠিত হয়। প্যাক মিটিং অনুষ্ঠান শুরুতে গ্রান্ড ইয়েল ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউট পতাকা ও দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের লিডার ট্রেনার প্রতিনিধি ও সাবেক সাবেক জেলা স্কাউট লিডার মোঃ খালেকুজ্জামান খান ( এলটি)।
এসময়ে উপস্থিত ছিলেন শাহজাদপুর কুমির গোয়ালিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের কাব স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ ইসমাইল হোসেন, হিলফুল ফুযুল মুক্ত রোভার স্কাউট দলের আরএসএল ও সিরাজগঞ্জ সদর উপজেলার অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী ছোট্ট, কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী ইউনিট লিডার মুনিয়া ইয়াসমিন,সহকারী শিক্ষক তনিমা রাণী সাহা, ইসরাত জাহান, রুকসানা ইয়াসমিন, জিগারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ইউনিট লিডার মোছাঃ রেবেকা পারভীন, ও সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট"র সহধর্মিণী মোঃ হিমি খাতুন, প্রমুখ, উল্লেখ্য- বাংলাদেশের উওর অঞ্চলের সিরাজগঞ্জে এই প্রথম শাপলা কাব স্কাউট এ্যাওয়ার্ড প্রার্থীদের দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট