রাঙ্গুনিয়ার বেতাগীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন বেতাগী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মরহুম মাকসুদুল হক চৌধুরী মাসুদের বড় ভাই ও বেতাগী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিজামুল হক তপন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বেতাগী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দীন, রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক জসিম, বেতাগী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক ইমরান খান, রাঙ্গুনিয়া উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সহ-সভাপতি আজিজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া