নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ জয় কুমার উড়াও গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জাওয়াসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার, নওগাঁ মহোদয়ের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাতুর ইউনিয়নের শিকারপুর গ্রামে স্থানীয় জনগণের সহযোগিতায় চোলাই মদ তৈরির উপকরণসহ শ্রী জয় কুমার উড়াও (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয় কুমার উড়াও মহাদেবপুর উপজেলার বিলশিকারী গ্রামের মৃত পেরেশ চন্দ্র উড়াওয়ের ছেলে। পুলিশ জানায়, অভিযানে ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জাওয়াসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে ১অক্টবর২০২৬ গ্রেফতার আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার