রাঙ্গুনিয়া লালানগরে ১২ বছর বয়সী এক শি শুকে ধ-র্ষণের অভিযোগ

রাঙ্গুনিয়া লালানগরে ১২ বছর বয়সী এক শি শুকে ধ-র্ষণের অভিযোগ
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

রাংগুনীয়া উপজেলার লালানগর এলাকায় মো. ফজলু আলম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হওয়ার দুই ঘণ্টার মধ্যে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শি-শুটি একটি মাদ্রাসায় পড়াশোনা করে। জুমার নামাজ শেষে মাদ্রাসায় ফেরার পথে ফজলু আলম মোটরসাইকেলে করে তাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে পরিবারের কেউ না থাকার সুযোগে শি-শুটিকে ধ-র্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় শি-শুটির পরিবারের পক্ষ থেকে ওই দিন রাঙ্গুনিয়া মডেল থানায় নারী ও শি-শু নি-র্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় ফজলুল  আলমকে একমাত্র আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। প্রায় দুই ঘণ্টা ধরে উপজেলার বিভিন্ন স্থান ও দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ফজলু আলমকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এসআই মিজানুর রহমান, এসআই মাহফুজুর রহমান, এসআই আবু নাসের, এএসআই আব্দুর রহিম, এএসআই কিংকর এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আলমগীরসহ পুলিশের সদস্যরা অংশ নেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া