চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হল কমপ্লেক্স অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে কর্মসূচির আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহীদুল ইসলাম রাসেল। চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম হীরক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক একেএম আশিক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক মো. তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক মো. তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম ও সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান আক্তার প্রমূখ।আলোচনা সভার আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে আটরশিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। সভায় বক্তারা বিএনপির আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের উপর গুরুত্বারোপ করেন তারা।অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। কর্মসূচিতে বিএনপি, কৃষক দল, জাতীয়তাবাদী পেশাজীবী দল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান