গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলাধীন বহরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বগুড়া গ্রামের মাস্টার বাড়ির সামনের সড়কে,গত শনিবার রাত ৯ ঘটিকার সময়,মিশুক গাড়ি থামিয়ে।লিটু মিয়ার ছেলে শাকিল ও একই গ্রামের মৃত খালেক গাজীর ছেলে মনির একত্রিত হয়ে ,একটি বাড়িতে ঢুকে গরু চুরি করে,মিশুকে উঠানোর চেষ্টা করলে,তখন স্থানীয় লোকজন ঘটনা টের পেয়ে তাদের ধাওয়া করতে থাকে।একপর্যায়ে উক্ত চোর শাকিল ও মনির কে জনতা ধরতে সক্ষম হয়। ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলে, তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে ঘটনা বিস্তারিতভাবে পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী