কেশবপুরে মাননীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক কেশবপুরে মাননীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর-২৬) বিকেলে কেশবপুর পৌর কার্যালয়ে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯০ যশোর–৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মোক্তার আলী। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। ক্রীড়ার প্রসার ও তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ