দুমকিতে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ নিখোঁজ
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকীতে শ্বশুরবাড়ি থেকে জান্নাতুল ফেরদৌসী জান্নাতি (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছ। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় গতকাল দুমকি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নিখোঁজ জান্নাতুল ফেরদৌসীর স্বামীর নাম মো. মুছা হাওলাদার। তাঁর শ্বশুরের নাম মো. জলিল হাওলাদার। তাঁর বাবার নাম মাওলানা আলী হায়দার। বাবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ীয়া গ্রামে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, জান্নাতি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জান্নাতির গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং বয়স আনুমানিক ২০ বছর। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে ০১৭১৪৫৭২৯০৬ অথবা ০১৭৩৯০৬২১১১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে দুমকি থানায় লিখিতভাবে জানানো হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী