ময়নামতিতে পেশাদার সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতে ময়নামতি প্রেস ক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার ময়নামতিতে কর্মরত পেশাদার সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাকে আরও গতিশীল করার লক্ষ্যে গঠিত হয়েছে ‘ময়নামতি প্রেস ক্লাব’-এর ১৫ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি। শনিবার রাতে এক জরুরি পর্যালোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে চ্যানেল এস-এর প্রতিনিধি সোহেব আক্তার শান্ত-কে আহ্বায়ক এবং দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি সাগর দেবনাথ-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
নেতৃত্বের রূপরেখা:
আহ্বায়ক: সোহেব আক্তার শান্ত (চ্যানেল এস)
সদস্য সচিব: সাগর দেবনাথ (দৈনিক গণকণ্ঠ)
যুগ্ম আহ্বায়কবৃন্দ: মোঃ হারুন (দৈনিক যুগান্তর), মোঃ নাঈম (সি বাংলা), মোহাম্মদ মাসুদ (দৈনিক আলোকিত সকাল), মধুসূদন বিশ্বাস (৫২ বাংলা নিউজ), মোঃ রবিন হোসেন রনি (দৈনিক ঢাকা) এবং মোঃ সুমন (দৈনিক বিজয় নিউজ)। সদস্যবৃন্দ: মোঃ রেজাউল (দৈনিক বাংলাদেশ সমাচার), মোঃ খোরশেদ (কুমিল্লা ক্রাইম বার্তা), প্রান্ত (ভোরের দেশ), তানভীর (কুমিল্লার আলো), মোঃ লোকমান (কুমিল্লা প্রতিদিন), মোঃ রোকন (কুমিল্লা ক্রাইম বার্তা) এবং মোঃ বিল্লাল হোসেন (দা পলিটিক্স)। কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, ময়নামতির প্রান্তিক জনগোষ্ঠীর সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষায় এই প্রেস ক্লাব সর্বদা সোচ্চার ভূমিকা পালন করবে। এছাড়া স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। সদস্য সচিব সাগর দেবনাথ বলেন, "আমাদের মূল লক্ষ্য ময়নামতিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সাংবাদিকদের জন্য একটি সুসংগঠিত প্লাটফর্ম গড়ে তোলা। নির্ধারিত এক মাসের মধ্যেই সবার মতামতের ভিত্তিতে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।" এদিকে, ময়নামতি প্রেস ক্লাবের এই নতুন কমিটিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তাঁরা আশা প্রকাশ করেন, এই কমিটি বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ