পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর ছেলের আত্মসমর্পণ
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় বাবাকে ছুরির আঘাতে হত্যার ঘটনার দুই দিন পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ছেলে হাসানুর রহমান (২২)। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পীরগাছা থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন। নিহত মাহাবুর রহমান মহুবার (৫৫) উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মাহাবুর রহমানের সঙ্গে ছেলে হাসানুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসানুর তাঁর বাবার বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় এবং মাহাবুর রহমানের লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত হাসানুর রহমান আত্মগোপনে ছিলেন। পরে রোববার সন্ধ্যায় তিনি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান