গৌরীপুরে প্রধানমন্ত্রীকে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির শুভেচ্ছা
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে গৌরীপুরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) কুমিল্লার গৌরীপুরে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ওসমান গনি ভূঁইয়া, রিজভীউল আহসান মুন্সী ও সুফিয়া বেগম।
এ ছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল)সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকেও নেতাকর্মীদের অংশগ্রহণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ