দিনাজপুরের বোচাগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীর সফল অস্ত্রোপচার সম্পন্ন: সুস্থতা কামনায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ ও এলাকাবাসী
দৈনিক বিজয় নিউজ বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মোল্লা পাড়া গ্রামের কৃতি সন্তান, দেশের বীর সেনানী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মোবারক আলী রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর সফল হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের মতে তিনি সুস্থতার পথে রয়েছেন। দেশের এই বীর সন্তানের দ্রুত ও পূর্ণাঙ্গ রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করেছেন বোচাগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, স্থানীয় অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, মোল্লা পাড়া গ্রামের সর্বস্তরের জনগণ, তাঁর স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করে পুনরায় হাসিমুখে তাঁর পরিবারের মাঝে ফিরিয়ে দেন—এজন্য সকলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন তাঁর পরিবার।
দৈনিক বিজয় নিউজ / মোঃ আনোয়ার হোসেন