চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠন উপলক্ষে পেশাজীবী দলের আলোচনা সভা

চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠন উপলক্ষে পেশাজীবী দলের আলোচনা সভা
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ অক্টোবর সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জিইসি এলাকার স্যাভোরিয়া রেস্টুরেন্ট, ইউনুস্কো সিটি সেন্টারের ৫ম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম রাসেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির দলীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব নাফিজ মাহবুব।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সালাউদ্দিন রমি, যুগ্ম সাধারণ সম্পাদক কর আইনজীবী মুসা মুহাম্মদ সোলায়মান হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারী এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইকবাল চৌধুরী।এ ছাড়া সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মো. লোকমান হায়দার। সভা সঞ্চালনা করবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম। আয়োজক সূত্রে জানানো হয়েছে, চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, নতুন কমিটি গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান