পীরযাত্রাপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মো.খোকন ভূঁইয়া'র উঠান বৈঠক
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭(নভেম্বর) শুক্রবার এশার বাদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. খোকন ভূঁইয়া'র উদ্যোগে ৩ নং ওয়ার্ডের বাহেরচর গ্রামে এলাকাবাসী, স্থানীয় মুরুব্বি, যুবসমাজ ও মা-বোনদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকের শুরুতে কোরআন তেলওয়াত করেন মুফতি আবদুল কাদের। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ খোকন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী নুরুল ইসলাম ভূইয়া'। অনুষ্ঠান সঞ্চালনায় করেন, লুৎফর রহমান ভূইয়া ও মোজাম্মেল হক ভূঁইয়া।
বক্তব্য রাখেন আবু মুছা ভূঁইয়া, লুৎফর রহমান ভূঁইয়া, মোজাম্মেল হক ভূঁইয়া, নুরুল আমিন ভূঁইয়া, আলমগীর হোসেন ভূইয়া, মহাসিন ভূইয়া, সেলিম ভূঁইয়া, মাহাবুব রহমান ভূঁইয়া, মনির হোসেন ভূঁইয়া, স্বপন, উসমান গনি ভূঁইয়া, সালাউদ্দিন, আবদুল জলিল ঠিকাদার, শাহীন ভূঁইয়া। বৈঠকে স্থানীয় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশেষ করে এলাকার রাস্তাঘাট মেরামত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তারা গ্রামের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। চেয়ারম্যান পদপ্রার্থী মো: খোকন ভূঁইয়া এলাকাবাসীর বক্তব্য ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকাবাসীর আশা-আকাঙ্ক্ষা, দাবি ও সমস্যাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন আঃ বাতান ভূঁইয়া, সুরুজ ভূঁইয়া, ডাঃ হুমায়ুন কবির, রবিউল, রশিদ, মজিব, মুক্তার, জাকির, সহিদ, তহিদ, নবু, সাইফুলসহ উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ