পদত্যাগকারী সাপমারা ইউপি চেয়ারম্যানের স্থলাভিষিক্ত হলেন ইউপি সদস্য সেলিম মিয়া

পদত্যাগকারী সাপমারা ইউপি চেয়ারম্যানের স্থলাভিষিক্ত হলেন ইউপি সদস্য সেলিম মিয়া
ছবি:  সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউপির সদ্যপদত্যাগকারী সাপমারা ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ৫ নম্বর ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য সেলিম মিয়া। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়ার কারণে এ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন প্রভাষক শাকিল আকন্দ বুলবুল। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে সাপমারা ইউপির সদ্য পদত্যাগী চেয়ারম্যানে স্থলাভিষিক্ত হলেন সেলিম মিয়া।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা- ৪ আসনের সাংসদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি,কোচাশহর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জহুরুল হক জাহিদ , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু প্রমুখ।

সাপমারা ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোজদার রহমান, ২নং ওয়ার্ড সদস্য মিজবাউল,৩নং ওয়ার্ড সদস্য সেলুন সরদার, ৪নং ওয়ার্ড সদস্য মাহমুদ হাসান তুষার, ৫নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ, ৬নং ওয়ার্ড সদস্য মিনহাজ, ৭নং ওয়ার্ড সদস্য আবু তালেব, ৮নং ওয়ার্ড সদস্য রাজ্জাক, ৯নং ওয়ার্ড সদস্য ওয়েছকুরানী, সংরক্ষিত মহিলা সদস্য জোসনা, সুমি ও ফরিদা প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈরাগী হাটের বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান মুকুল, স্থানীয় আওয়ামী লীগ নেতা আইয়ুব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য,সাপমারা ইউপি চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা হওয়ায়, নির্বাচন কমিশনার এ ইউনিয়নটিতে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করবেন। উপ-নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানকে ক্ষমতাভার অর্পণ করা পর্যন্ত দায়িত্বরত থাকবেন ইউপি সদস্য সেলিম মিয়া।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু