গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক সফল ছাত্রনেতা উত্তরবঙ্গের কৃতি সন্তান হাবিব উন নবী খান সোহেল সহ কারাবন্দি সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিকেল তিনটায় জেলা বিএনপি সংগ্রামী সভাপতি বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার মঈনুল হাসান সাদিক এর সভাপতি ও সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম,জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানার আহ্বায়ক মোরশেদ হাবীব সোহেল, সহ-সভাপতি ও শহর শাখার আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ,যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু