গোবিন্দগঞ্জে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
৩২- গাইবান্ধার -৪ গোবিন্দগঞ্জে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক স্বেচ্ছাধীন) তহবিল থেকে আজ ২৪ এপ্রিল বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজের অসহায়, দুস্থ সুবিধাভোগীদের মাঝে অনুদানের এ অর্থ বিতরণ করেন ৩২ গাইবান্ধা-৪৷ গোবিন্দগঞ্জ আসনের মাননীয়া সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম আব্দুল্লাহ বিন শফিক, গোবিন্দগঞ্জ মহিলা কলেজে সহকারী অধ্যাপক গোলাম আযম সহ নেতৃবৃন্দ । এতে ৭২ জন সুবিধাভোগীর মাঝে ২ লাখ ১১ হাজার টাকা বিতরণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু