গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত জি,আর ৪৮৯/২০২৩ মামলায় বিএনপি'র ৯ নেতাকর্মীর স্থায়ী জামিন মঞ্জুর

গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত জি,আর ৪৮৯/২০২৩ মামলায় বিএনপি'র ৯ নেতাকর্মীর স্থায়ী জামিন মঞ্জুর
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

৫ই নভেম্বর ২০২৩ বিএনপির কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচি চলাকালে ঢাকা -দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে কাটার মোড়ে গাড়ী ভাঙচুরের অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় পুলিশের দায়েরকৃত জি,আর ৪৮৯/ ২০২৩ মামলায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মদ,পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন পৌর যুবদলের আহবায়ক মঈন উদ্দিন লিপন,সোহেল রানা রতন, জান্নাতুল বাকী, সাজ্জাদ হোসেন সাগর, লিটন প্রধান ও নান্নু মন্ডল সহ ৯জন নেতাকর্মী মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে ৬ সপ্তাহ অন্তবর্তী কালীন জামিন লাভ করেন।

অন্তবর্তী কালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই আজ বুধবার মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করলে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।

মামলায় জামিন শুনানি করেন গাইবান্ধা জেলা বারের বিজ্ঞ সিনিয়র আইনজীবী সাবেক পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ,অ্যাডভোকেট আব্দুল হালিম, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু,অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ বাবু, অ্যাডভোকেট খন্দকার আলামিন।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু