রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা

রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ

রাঙ্গুনিয়ার চন্দ্রগোনা লিচু বাগান এলাকায় তিনটি খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু। তিনি জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় তিনজনকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া