শিবপুরে দলীয় সিদ্ধান্তকে অমান্য করে মনোনয়ন পএ জমা দিলেন দুইজন প্রার্থী
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলায় আসন্ন উপজেলা নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্বেও দলীয় সিন্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে নির্বাচন কমিশন সূএমতে জানা যায়। এছাড়া সরকারী সিন্ধান্ত অনুযায়ী, মন্ত্রী-এমপিদের আত্মীয়স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে কঠোরভাবে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। এদিকে, শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হয়েছেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা'র স্ত্রী, শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম।
এদিকে গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর দলীয় এই নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ভিপি মোঃ তোফাজ্জল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন