গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংস্থার মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম

গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংস্থার মহাসচিব মোহাম্মদ  কামরুল ইসলাম
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তি কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে এক আলোচনা সভা মহিমাগঞ্জ রোডস্থ কার্যালয়ে ৮ মে বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উেপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান সরকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সদস্য নবায়ন ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব ও জাতীয় অর্থনীতি পত্রিকার ব্যবস্ঘাপনা সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান,দপ্তর সম্পাদ খসরু মাহমুদ সাংবাদিক ওয়াজেদ আলী, আবু তারেক, নাদিরা সরকার, শহিদুল ইসলাম খোকন,শামসুল হক, সিজু মিয়া ও জাকির হোসেন প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু