মনোহরদী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ মে) বিকালে উপজেলা রোড,আসমত আলী ভবন((নীচতলা)কার্যালয়ে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মনোহরদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,কাজী শরীফুল ইসলাম শাকিল,সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃআল-আমিন হোসেন,কোষাধ্যক্ষ মোঃশফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা,সহ-সাংগঠনিক সম্পাদক আল-মুমিন হোসাইন সজিব,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃএমরুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য মোঃমোবারক হোসেন নাদিম,সম্মানিত সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন প্রধান,মোঃমাহমুদুল হাসান লিমন,শেখ সাফায়েত হোসেন দীপক ও পিংকী দাস সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সদস্যবৃন্দ তাদের বিগত মাসের কার্যক্রমগুলো তুলে ধরেন এবং উপস্থিত সকল সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে মোবারক হোসেন নাদিম কে কার্যনির্বাহী সদস্য ঘোষণা করেন এবং মনোহরদী উপজেলা প্রেসক্লাবের উন্নয়নের লক্ষ্যে দু,টি উপ-কমিটি গঠন করেন। সবশেষে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,কাজী শরীফুল ইসলাম শাকিল সদস্যবৃন্দের উদ্দ্যেশে ৬ষ্ঠ উপজেলা সাধারণ নির্বাচনে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করার তাগিদ দেন এবং অন্যান্য বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম