সিলেট টিএমএসএসের কার্য অগ্রগতি সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

সিলেট টিএমএসএসের কার্য অগ্রগতি সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত
ছবিঃএম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের সিলেট ডোমেইনের সমৃদ্ধি কর্মসূচি কর্তৃক আয়োজিত, সিলেট ডোমেইন নিয়ন্ত্রিত সমৃদ্ধি কর্মসূচির ত্রৈমাসিক কার্য অগ্রগতি পর্যালোচনা সভা ও যুব প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।টিএমএসএসের সিলেট ডোমেইন অফিস কার্যালয়ের প্রশিক্ষণ হল রুমে গত ১৯-মে রবিবার কার্যঅগ্রগতি সভা ও সনদ পত্র বিতরণ করা হয়। সিলেট ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ আসাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও সনদ পত্র বিতরণ করেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসের পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম।

সিলেট ডোমেইন নিয়ন্ত্রিত সমৃদ্ধি কর্মসূচির মাঠ পর্যায়ের ২০২৩- ২৪ অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় নতুন, নতুন কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও প্রকল্প নির্ধারন করে কার্যক্রম চালানোর বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করার পাশাপাশি টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়। মাঠ কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার জন্য আহবান জানানো হয়। তৃর্ণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হয়। বক্তারা টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি দেশের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের আহবান জানান।

বক্তারা সিলেট ডোমেইনের শাখা গুলোতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে এগিয়ে যাওয়ার কলাকৌশল নির্ধারণ করে মডেল শাখা চালুর উপর আলোচনা করেন। সকল শাখায় সঞ্চয় সংগ্রহের কার্যক্রম চালানো, ক্ষুদ্র উদ্যোগ, অগ্রসর বৃদ্ধি করা ও আত্মসাৎ জিরো টলারেন্স নীতি গ্রহণ ও বকেয়া হ্রাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় সিলেট ডোমেইনের আওতাধীন জোন প্রধান ও এরিয়া প্রধানগন অংশ নেয়। কার্য অগ্রগতি সভায় সংস্থার বিভিন্ন কর্মকান্ডের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্থার মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরণের প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় ডোমেইনের এইচ আর ও অন্য কর্মকর্তা, হিসাব কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর ও উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ উপস্থিত ছিলেন। সিলেট ডোমেইনের সার্বিক কর্মপরিকল্পনা ও কার্যক্রমে উর্ধ্বতন কর্মকর্তাগন সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সিলেট ডোমেইন সারা দেশের মধ্যে শীর্ষ স্থান অর্জন করায় সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান