চিরির বন্দরে মাইক মার্কার তরুণ প্রার্থীর ব্যপক গণসংযোগ চলমান!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন মাইক মার্কার উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আবদুল্লাহ্ আল মামুন। মাইক মার্কার প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক সিনিয়র ব্যাক্তি বর্গ,আবার তরুণ ও নতুন ভোটারদের অনেকেই মাইক মার্কার হয়ে পাড়া মহল্লায় দোয়া ও ভোট কামনা করছেন। কিছু তরুণ ও নতুন ভোটাররা জানায়"আমরা আমাদের প্রথম ভোট মাইক মার্কার প্রার্থী আব্দুল্লাহ আল মামুন কে দিব,তিনি একজন তরুণ, আমরা চাই এবার চিরির বন্দর উপজেলা পরিষদে তরুণদের নেতৃত্ব। গণসংযোগ কালেওবিভিন্ন পথসভায় মাইক মার্কার প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলন,"আমি যে ভাবে আপনাদের সাড়া পাচ্ছি,ভালোবাসা আশ্বাস পাচ্ছি ইনশাআল্লাহ! আমার বিজয়,আপনাদের বিজয়!
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান