বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারী
আমর একুশে বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে চূড়ান্ত করা হয়েছে।
আমর একুশে বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন বিকেল ৩টায় ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২২ শুরু হবে। সরকার এ দিনটিতে বইমেলা শুরু করার জন্য সিদ্ধান্ত দিয়েছে। সেদিন বিলেল ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বইমেলা উদ্বোধন করবেন। মেলায় স্টল বরাদ্দের তারিখ আগামী দু,একদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।
মেলায় স্টল বরাদ্দের তারিখ আগামী দু/একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। তবে ১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও কতদিন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জনান তিনি।
দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি