বন্ধুর কথামতো বন্ধুর স্ত্রীকে ইয়াবা মামলায় ফাসাতে গিয়ে বন্ধু শ্রীঘরে

বন্ধুর কথামতো বন্ধুর স্ত্রীকে ইয়াবা মামলায় ফাসাতে  গিয়ে   বন্ধু শ্রীঘরে
ছবিঃ মোঃ জাহিদুর রহিম মোল্লা

দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ

মোঃ ইমরান শেখ (২৭), পিতা-মোঃ আবু বক্কার সিদ্দিক, মাতা-খুকি বেগম, সাং-দক্ষিন বিনোদপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী তার বন্ধু রকি শেখ (৩২), পিতা-রোকন শেখ, মাতা-রোকেয়া বেগম, সাং-বিনোদপুর (৩নং ওয়ার্ড), থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী এর স্ত্রীর সাথে স্বামীর বনিবনা হয় না। স্ত্রী মোছাঃ রিতু আক্তার (২৪), পিতা-মোঃ তফছেল শেখ, সাং-চন্দনী, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী স্বামীকে তালাক দিয়ে বাপের বাড়িতে অবস্থান করছিলেন। সম্প্রতি ঋতু আক্তার সৌদি আরব যাবেন বলে পাসপোর্ট করেছেন, ভিসা প্রসেসিং এ আছে। বিদেশ যাবে জানতে পেরে স্ত্রী ঋতু আক্তার কে ইয়াবা মামলায় ফাসাতে পরিকল্পনা করে রকি তার বন্ধু ইমরানের সাথে। রকি কিছু কেনাকাটা করে দেওয়ার জন্য স্ত্রী ঋতু আক্তার কে রাজবাড়ী বাণিজ্য মেলায় ডেকে আনে। একটি থ্রি পিস কিনে দেয়। ওই থ্রি পিস এর ভিতরে কৌশলে গুজে দেয় ইয়াবা। রকির বন্ধু ইমরান সোর্সের কাজ করে। ইমরান ফোন করে ইয়াবার তথ্য দেয় ডিবি অফিসার কে। জেলা গোয়েন্দা শাখা রাজবাড়ির এসআই সঞ্জীবের নেতৃত্বে একটি টিম সোর্স ইমরানের দেওয়া তথ্যমতে ২৬/৫/২৪ তারিখ বিকালে অভিযান করে রাজবাড়ী বাণিজ্য মেলাতে।

ঋতু আক্তার কে পেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে তাহার ভ্যানিটি ব্যাগটি খুলে দেখায়। রকির গিফট দেওয়া থ্রি পিস এর মধ্যে ৫২ পিস ইয়াবা পায়। আকাশ ভেঙে পড়ে রিতু আক্তারের মাথার উপরে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে নতুন সব তথ্য। মাদকাসক্ত রকির সাথে তার সংসার ভালো যায়নি , ক্রমাগত অত্যাচারের শিকার হয়ে স্বামীকে তালাক দিয়ে দেন। সম্প্রতি সৌদি আরব যাওয়ার জন্য চেষ্টা করলে, ঋতু আক্তার যাতে বিদেশ যেতে না পারে, সেই পথ খুঁজতে থাকে রকি। বিষয়টি সন্দেহ হলে, ইয়াবা তো পাচ্ছি না বলে ডিবি অফিসার ফোন করে রকিকে। ফোনের অপর প্রান্ত থেকে রকি জানায় থ্রি পিস এর মধ্যে ভালো করে খোঁজেন। তখন বুঝতে আর বাকি থাকে না যে ইয়াবা কে দিয়েছে। এই ঘটনায় রকির বন্ধু পুলিশের সোর্স ইমরানকে আটক করা হয়েছে। আটকৃত ইমরান ঘটনার সত্যতা স্বীকার করেছে।ঋতুর তালাকপ্রাপ্ত স্বামী রকি কে ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজি প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা