ঘুমধুম বিজিবির অভিযান ২ লাখ পিস ইয়াবাসহ আটক ১

ঘুমধুম বিজিবির অভিযান ২ লাখ পিস ইয়াবাসহ আটক ১
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

কক্সবাজারস্থ ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)অধিনস্থ ঘুমধুম বিওপি'র জোয়ানদের বিশেষ অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় ইয়াবা পাচারে জড়িত মো.জিয়াউল আলম নামের এক রোহিঙ্গা যুবক'কে আটক করতে সক্ষম হয়েছে। শুক্রবার (৩১ মে) দিবাগত রাত অনুমান ৮টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি'র ঘুমধুম বিওপি'র বিশেষ টহল দলের জোয়ানরা উখিয়ার ঘাট কাস্টমস স্টেশনের কালভার্টের ভিতর লোকানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত যুবক জিয়াউল আলম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১০'র জমির হোসেনের ছেলে বলে জানা গেছে। বিজিবি সূত্রে জানায় ,গ্রেফতারকৃত রোহিঙ্গা ইয়াবা কারবারি'কে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীম হোসেন জানান, দুই লক্ষ ইয়াবা জব্ধ ও জড়িত এক রোহিঙ্গা পাচারকারীকে থানায় সোপর্দ করেছে বিজিবি, এ সংক্রান্ত মামলা রুজু করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি