মহামারী করোনায় আরও সারা দেশে ১১ জনের মৃত্যু
করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েঁছে ২৯ হাজার ১৬ জনে।
করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েঁছে ২৯ হাজার ১৬ জনে।
একইসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪০৬ জনের । এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জনের।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার করোনাভাইরাসে ১০ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ৫১৬ জনের। এবং আজকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘন্টায় ৬ হাজার ৯৩৬ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৯৩ হাজার জন।
২৪ ঘন্টায় ২৫ হাজার ৭০২ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৬৬৭৮ টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দমমিক ৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ৫জন পুরুষ ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ১, চট্রগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ১ ও সিলেটে ২ জন মারা গেছেন।
দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি