আজ থেকে দুই মাস ইলিশ ধরা বন্ধ থাকবে।
ইলিশের পাঁচটি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা আজ মঙ্গরবার থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস বন্ধ থাকবে।
ইলিশের পাঁচটি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা আজ মঙ্গরবার থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস বন্ধ থাকবে। জাটকাকে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হওয়ার সুযোগ দিতে মোট ৬ টি অভায়শ্রমে প্রতি বছর দুই মাস করে মাছ ধরা বন্ধ রাখা হয়। এর মধ্যে মার্চ ও এপ্রিল মাসে মাছ ধরা বন্ধ থাকে পাঁচটি অভয়াশ্রমে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এ পাঁচটি অভয়াশ্রমের সীমানা হচ্ছে চরইলিশার মদনপুর থেকে ভোলা জেলার চরপিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহাবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চররুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার, চাঁদপুর জেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজন্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার , শরীয়তপুর জেলার নড়িয়া থেকে ভেদরগঞ্জ পর্যন্ত নিম্ন পদ্মার ২০ কিরোমিটার এবং বরিশাল সদর উপজেলার কালাবদর নদী র হবিনগর পয়েন্ট থেকে মেহেন্দীগঞ্জ এর বামনীরচর, মেহেন্দীগঞ্জের গজারিয়া নদীর হাটপয়েন্ট থেকে হিজলা লঞ্ছঘাট, হিজলার মৌলভীরহাট পয়েন্ট থেকে মেহেন্দিগঞ্জ সংলগ্ন মেঘনার দক্ষিণ-পশ্চিম জাঙ্গালিয়অ পয়েন্ট পর্যন্ত মোট ৮২ কিলোমিটার নদনদী। এ সীমানার মধ্যে থাকা নদীগুলো হচ্ছে মেগনা, কালাবদর, আড়িয়াল খাঁ, নয়ভাঙ্গুলী, গজারিয়া ও কীর্তনখোলার আংশিক।
তবে অন্য মাছ ধরার অজুহাতে যাতে ইলিশ শিকার করতে না পারে সেজন্য অভয়াশ্রমে সব ধরনের জেলে নৌকা নামা পুরোপুরি নিষিদ্ধ থাকে এ সময়।
দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি