গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনে ,প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনে ,প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন।
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত ২১শে মে উপজেলা পরিষদ নির্বাচনের দিন উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়া কচুয়া গ্রামে আসারস প্রতিকের সমার্থকদের বসতবাড়ীতে আমলা ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় বিস্ফোরক আইনে গোবিন্দগঞ্জ থানায় দ্যায়ের কৃত মামলায় ১১৮ জন নেতা কর্মী আজ গোবিন্দগঞ্জ চৌকি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে সকল আসামিদের জেল হাজতে প্রেরনের আদেশ দেন।

উক্ত মামলায় এজাহার ভুক্ত উল্লেখযোগ্য আসামীগণ হলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন: সাধারণ সম্পাদক কোচাশহর ইউপি সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সহকারি অধ্যাপক ফিরোজ খানুন নুন,গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু,,উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সাবেক ইউপি সদস লেলিন, কোচাশহর ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আসাদুল হক,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল সহ মোট ১১৮জন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গোবিন্দগঞ্জ চৌকি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিনের আবেদন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

উক্ত আসামীগণ সবাই মোটরসাইকেল প্রতিকের প্রার্থীর কর্মী সমার্থক বলে জানা গেছে।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু