শ্রীলঙ্কাকে ২উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হওয়া T20বিশ্বকাপের নবম আসরের ১৫তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কা কে ব্যাটিংয়ে পাঠায়। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ওভার শেষ ৯উইকেটে সংগ্রহ করে ১২৪রান। তাদের পক্ষে ওপেনার পাটুম নিশানকা করেন ২৮বলে৪৭রান। ধননঞ্জয় ডি সিলভা করেন২৬বলে২১রান। বাংলাদেশের পক্ষে ৪ওভার বল করে ১৭রান দিয়ে ৩টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান।রিশাদ হোসেন ৪ওভার বল করে ২২রান দিয়ে নেন ৩টি উইকেট। তাসকিন আহমেদ নেন ২টি উইকেট। নির্ধারিত ১২৫রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের দলের শূন্য রানে ফিরে যান সৌম্য সরকার। এরপর একের পর উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ । লিটন ও তৌহিদ রিদয়ের জুটিতে ভর করে বাংলাদেশ জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বাংলাদেশের পক্ষে তৌহিদ রিদয় করেন ২০বলে৪০রান। লিটন করেন ৩৮বলে৩৬রান। শেষের দিকে মাহামুদুল্লাহ রিয়াদের মারকুটে ব্যাটিংয়ে জয়ের দেখা পাই বাংলাদেশ। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম