নওগাঁর মহাদেবপুরে অহিংসা প্রকল্পের সদস্য নিয়ে ডাসকো ফাউন্ডেশনের ডায়লগ মিটিং অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে অহিংসা প্রকল্পের সদস্য নিয়ে ডাসকো ফাউন্ডেশনের ডায়লগ মিটিং অনুষ্ঠিত
ছবিঃউজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্পের সিএসও সদস্যদের নিয়ে ডায়লগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৯ জুন) বিকেলে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সিএসও কমিটির সভাপতি আজাদুল ইসলাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, সিএসও কমিটির সাধারণ সম্পাদক আইনুল হোসেন, সদস্য শেফালী কর্মকার, জনি, শান্তি সহায়ক মরিয়ম বেগম প্রমুখ। সভায় সমাজে শান্তি প্রতিষ্ঠায় সিএসও সদস্যদের দায়িত্ব ও কর্তব্যসহ বিভিন্ন দিক আলোচনা করা হয়। আলোচনা সভায় ২৫জন সিএসও সদস্য উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার