নরসিংদী জেলা যাত্রী ও পণ্য পরিবহন এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

নরসিংদী জেলা যাত্রী ও পণ্য পরিবহন এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

সোমবার (১০ জুন) সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নরসিংদী জেলা জাতীয় পণ্য পরিবহন কমিটি এবং নরসিংদী জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভাসমূহে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। সভাপতি তার বক্তব্যে নরসিংদী জেলায় যানজট কমানো এবং সড়ক দুর্ঘটনার রোডে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানান, বিশেষ করে পাঁচদোনা মোড়, ইটাখোলা মোড় যেন দখলমুক্ত থাকে সেজন্য জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তাছাড়া বৈধ কিন্তু রেজিষ্ট্রেশন বিহীন যানবাহনকে প্রয়োজনীয় নিরীক্ষার ভিত্তিতে রেজিষ্ট্রেশন প্রদান করে রাজস্ব আদায়ে প্রয়োজনীয় কর্মসূচি হাতে নেওয়ার জন্য বিআরটিকে পরামর্শ প্রদান করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম