গোবিন্দগঞ্জ সুনামধন্য প্রতিষ্ঠান বনফুল হোটেল ও রেস্টুরেন্টের নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ সুনামধন্য প্রতিষ্ঠান বনফুল হোটেল ও রেস্টুরেন্টের নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান বনফুল হোটেল ও রেস্টুরেন্টের নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে ১১ জুন মঙ্গলবার রাতে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ থানা মোড়ে নতুন ভবনে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বনফুল হোটেলের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আসিফ মাহমুদ প্রধান তমাল, রকিবুল হাসান প্রধন বিদ্যুৎ, নুর জাহান আবাসিক হোটেলের ব্যবস্থাপন পরিচালক আহসানুল হক প্রধান মলিন, গোবিন্দগঞ্জ বণিক সমিতির সভাপতি নাজমুল হুদা প্রধান টুকু,বর্ধনকুঠি খানাবাড়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মহাতামিম হাফেজ মাওলানা মোঃ আবুল কালাম আজাদ,সাফিয়া খাতুন এতিমখানার হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সদস্য ও গাইবান্ধা জেলার শাখা সাধারণ সম্পাদক সাংবাদিক সাজাদুর রহমান সাজু, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার,বিশিষ্ট ব্যবসায়ী মিঠু,বিপু প্রধান, চঞ্চল মন্ডল সহ ব্যবসায়ী বৃন্দ, গন্যমান্য ব্যক্তি বর্গ, বিভিন্ন মসজিদের ঈমাম মোয়াজ্জিন বৃন্দ ও সুধীমহল উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতী মাওলানা মীর মোহাম্মদ খায়রুল ইসলাম ।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু