টর্চার সেলে হাতুরি পেটা ও চাঁদাবাজির অভিযোগ রাজবাড়ী জেলা পরিষদ সদস্যের ২ পুত্র সহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

টর্চার সেলে হাতুরি পেটা ও চাঁদাবাজির অভিযোগ রাজবাড়ী জেলা পরিষদ সদস্যের ২ পুত্র  সহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা
ছবি: মোঃ জাহিদুর রহিম মোল্লা

দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ

নিজের ব্যক্তিগত চেম্বারে টর্চার সেল খুলে সেখানে মারপিট ও হাতুরী পেটা সহ চাাঁদাবাজির অভিযোগে রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন মোল্লার ২ পুত্র সহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে রাজবাড়ীর ২ নং আমলী আদালতে কালুখালীর মাঝবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হামলার শিকার ভূক্তভোগী পলাশ সেখ নিজে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন মামলাটি গ্রহণ করে পিবিআই, ফরিদপুরকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ মামলায় ইউসুফ হোসেন মোল্লার ২ পুত্র মোঃ রাসেল মোল্লা (৩৫) ও মোঃ সোহেল মোল্লা (৩০), ছাড়াও মোহনপুর এলাকার আজাহার বিশ^াসের পুত্র জিল্লু বিশ^াস (৩৮), জয়নাল শেখের পুত্র কামরুল শেখ (৩৫) সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামী করা হয়েছে।


মামলা সূত্রে জানা গেছে, আসামী রাসেল মোল্লা ও সোহেল মোল্লার বিরুদ্ধে কালুখালী থানায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজী সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া জিল্লু বিশ^াস ও কামরুল সেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাসেল ও সোহেল মোল্লার পিতা ইউসুফ হোসেন মোল্লা আদর্শিকভাবে দীর্ঘদিন বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন। সাম্প্রতিক সময়ে দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগদান করে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হবার পর থেকেই এলাকায় ত্রাস সৃষ্টি ও ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে একক আধিপত্য বিস্তারের চেষ্টায় লিপ্ত রয়েছেন। সেকারণে রাসেল ও সোহেল সহ তাদের পরিবারের সাথে কালুখালী উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মীর আদর্শিক ও মানসিক দূরত্ব বিদ্যমান। রাসেল ও সোহেল নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য কালুখালী থানার পাশেই রতনদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন জায়গা ভাড়া নিয়ে সেখানে নির্মিত মার্কেটের একটি কক্ষের সামনের দিকে ব্যক্তিগত চেম্বার এবং পিছনের দিকে নীরিহ মানুষকে শাররীক ও মানষিকভাবে নির্যাতন করার হীন উদ্দেশ্যে কথিত একটি টর্চার সেল গড়ে তুলেছে।


মামলার আরজীতে আওয়ামী লীগ নেতা পলাশ সেখ বলেন, তিনি নিজে বিভিন্ন সময় জমি কেনা বেচা করে বৈধভাবে অর্থ উপার্জন করে থাকেন। রাসেল ও সোহেল সহ অন্যান্য আসামীরা তার কাজে বিভিন্ন সময় বাঁধা প্রদান ও চাঁদাদাবি করে হয়রানী করতে থাকে। কিছুদিন পূর্বে মোহনপুর নিজ বাড়ী থেকে আসার পথে কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কথা বলে অজ্ঞাতনামা ৩-৪ জন পলাশের নিকট ২ লক্ষ টাকা চাঁদাদাবি করে। চাঁদার টাকা পরিশোধে রাজী না হওয়ায় যেনতেনভাবে ক্ষতি করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এনিয়ে গত ৭ জুন পলাশ সেখ নিজ বাড়ীতে অবস্থানকালে মোঃ সোহেল মোল্লা তার ব্যবহৃত নিজ মোবাইল ফোন থেকে সকাল ১১:১৮ টা, বিকাল ৪:২০ টা, সন্ধ্যা ৬:১০ টা, সন্ধ্যা ৭:৩৮ টা এবং রাত ৭:৫১ টায় জরুরী কথা আছে বলে তার অফিসে এসে সাক্ষাত করতে বলে। রাত ৭.৫১ টায় ফোন পেয়ে বাড়ী থেকে মোটর সাইকেলযোগে তাদের ব্যক্তিগত অফিসে হাজির হন। আওয়ামী লীগ নেতা পলাশ আসামী রাসেল ও সোহেলের অফিসে এসে পৌছা মাত্রই তারা পলাশকে কলার ধরে টানতে টানতে পিছনের রুমের কথিত টর্চার সেলে নিয়ে যায়। সেখানে সকলে পলাশকে অকথ্য ভাষায় গালিগালাজ, এলাপাথারিভাবে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এসময় রাসেল ইতিপূবে দাবীকৃত চাঁদার ২ লক্ষ টাকা দিতে বলে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় জিল্লু বিশ^াস তাকে গলা ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়।


এসময় রাসেল মোল্লা, পলাশের গলার উপর ডান পা তুলে দিয়ে শ^াসরোধে হত্যার চেষ্টা করে এবং তার বুক পকেটে থাকা ৫১ হাজার টাকা চাঁদা বাবদ নিয়ে যায় এবং চাঁদার বাকী টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ না করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এসময় কামরুল শেখ দুই পা ধরে রাখে এবং সোহেল টর্চার সেলে থাকা লোহার হাতুরী এনে ডান পায়ের হাটুর নীচের অংশে উপুর্যপরি আঘাত করে। নির্মম অত্যাচার ও অমানষিক নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেললে মৃত্যুর আশঙ্কা করে অফিসের সামনে এনে একটি ভ্যানে তুলে দেয়। খবর পেয়ে পলাশের স্ত্রী সহ অন্যান্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় চিকিৎসকের পরামর্শে রাতেই রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে কালুখালী থানায় মামলা দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেন। রাজনৈতিক নের্তৃবৃন্দ ও আত্নীয়-স্বজনের সাথে পরামর্শক্রমে পলাশ শেখ আদালতে মামলা দায়েরে করে। আদালত মামলাটি (সিআর-৫০৪/২৪) গ্রহণ করে পিবিআই,ফরিদপুরকে তদন্তের নির্দেশ দেন। আদালতে বাদী পক্ষে মামলা পরিচালনা করেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও সাবেক এপিপি এ্যাড. খান মোঃ জহুরুল হক।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা