"সাথে নিয়ে বিজ্ঞান, করবো সব সমস্যার সমাধান"
দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা শীর্ষক সেমিনার এ্যাসেডের চেয়ারম্যান জনাব মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ আনিসুজ্জামান, প্রধান শিক্ষক, ইন্দুরদী উচ্চ বিদ্যালয় I বক্তব্য রাখেন মোঃ মোকাররম হোসেন, পরিচালক, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা, অপূর্ব মন্ডল, সহকারী শিক্ষক (বিজ্ঞান), ইন্দুরদী উচ্চ বিদ্যালয়, শোভা রানী, সহকারী শিক্ষক(বিজ্ঞান) ইন্দুরদী উচ্চ বিদ্যালয় I প্রধান আলোচক মোঃ আবুল বাশার, সহকারী শিক্ষক, ইন্দুরদী উচ্চ বিদ্যালয় I এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় ইউপি সদস্য মর্জিনা বেগম সহ ১২০ জন শিক্ষার্থী I পরিচালনার দায়িত্ব পালন করেন মুহাঃ শাহ্জাহান সিদ্দিক,নির্বাহী পরিচালক, এ্যাসেড I সেমিনারে উপস্থিত বক্তাগণ বলেন বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চল. তে হলে শিক্ষার্থীসহ সকলকে বিজ্ঞান চর্চা সহ বিজ্ঞানমনস্ক হওয়ার কোন বিকল্প নেই। শিক্ষার্থী এবং অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বিষয়ের স্টিকার, বিজ্ঞান বিষয়ক লিফলেট ও দেশীয় ফলের খাদ্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা