পাবনায় শিশু পরিবারের শিক্ষার মানোন্নয়ন ও সুস্বাস্থ্য নিশ্চিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ের অধীন পরিচালিত সরকারি শিশু পরিবার বালিকা কর্তৃক আয়োজিত শিশু পরিবার নিবাসীদের শিক্ষার মানোন্নয়ন ও সুস্বাস্থ্য নিশ্চিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাবনার কবিরপুর সরকারি শিশু পরিবার বালিকা এর অফিসের সভা কক্ষে ১২ জুন এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের পাবনার উপপরিচালক মোঃ রাশেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু পরিবার নিবাসীদের শিক্ষার মানোন্নয়ন ও সুস্বাস্থ্য নিশ্চিতে সুনির্দিষ্ট করণীয় ও নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সমাজ সেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগের, বিভাগীয় পরিচালক উপসচিব সৈয়দ মোস্তাক হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা টিটিসি এর অধ্যক্ষ মোখছেদুল আলম। সভাপতি মোঃ রাশেদুল কবীর উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি এমন একটি ব্যতিক্রমধর্মী কর্মশালার আয়োজকদেট ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ মোস্তাক হাসান বলেন, সমাজ সেবা অধিদপ্তর দেশের তৃর্ণমূল পর্যায়ে নানা সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি আরো বলেন, পাবনার সরকারি শিশু পরিবার বালিকা কর্তৃক আয়োজিত আজকের এ অনুষ্ঠানটি সত্যিকার অর্থে প্রশংসনীয়। এ কর্মশালার মাধ্যমে শিশু পরিবার নিবাসীদের শিক্ষার মানোন্নয়ন ও সুস্বাস্থ্য নিশ্চিত করা সহজতর হবে। তিনি বলেন, এমন কর্মসূচির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকারের একটি ভালো উদ্দোগ।তিনি বলেন বর্তমান সরকার অবহেলিত এ জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার উন্নয়নে কাজ করছে। অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ গোলাম সারোয়ার ও সহকারী পরিচালক আফাজ উদ্দিন বক্তব্য দেন। অন্যদের মধ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক আঃ খালেক খান পিভিএম, প্রফেশনাল অফিসার মোঃ হাফিজ ও রেজিস্ট্রেশান অফিসার শারমিন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন কর্মকর্তা, সরকারি শিশু পরিবার বালিকা শাখার শিক্ষার্থী, নানা কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও অনুষ্ঠান পরিচালনা করেন পাবনা সরকারি শিশু পরিবারের উপতত্বাবধায়ক সুবর্না সরকার। প্রধান অতিথি উপসচিব সৈয়দ মোস্তাক হাসান এমন অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানান।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান