গাছ থেকে আম পাড়াতে গিয়ে ডাল ভেঙে আহাদ আলি নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়!

গাছ থেকে আম পাড়াতে গিয়ে ডাল ভেঙে আহাদ আলি নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়!
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর মহিলা কলেজের নিরাপত্তা প্রহরী, মৃত মোঃ সামাদ আলীর ছেলে, মরহুম মো: আহাদ আলী গতকাল গাছ থেকে পরে গিয়ে মাথা,কান,বাহু,ও পায়ে গুরতর আহত হয়।আহাদ আলিকে দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশাংখা জনক বলে উল্লেখ করেন, তার কান দিয়ে প্রচুর পরিমানে রক্ত ক্ষরণ হয়, বুক,পাজরের হাড় ভেঙে যায়,চিকিৎসা শরুর পরপরই তাঁর মৃত্যু হয়,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। একটি ছোট্ট ছেলে সন্তান ও স্ত্রীকে রেখে চিরবিদায় নিয়ে চলে গেলেন পরপারে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান