মনোহরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি,কাজী শরীফুল ইসলাম শাকিল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,হযরত ইব্রাহীম(আঃ)আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে স্বীয় পুত্র হযরত ইসমাঈল (আঃ)কে কুরবানী করছিলেন। আল্লাহ তা,য়ালা এতে খুশি হয়ে জিব্রাইল(আঃ)এর মাধ্যমে বেহেশত থেকে দুম্বা এনে হযরত ইসমাঈল(আঃ)কে রক্ষা করে দুম্বা কুরবানীর ব্যবস্থা করে দেন,সে থেকে কুরবানীর প্রথা চালু হয়।কুরবানী ত্যাগের শিক্ষা দেয়,কুরবানীর মাধ্যমে মনের পশুত্ব দূর হয়।আসুন আমরা কুরবানীর মাধ্যমে মনের পশুত্ব দূর করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সকলে মিলে-মিশে ঈদুল আযহার আনন্দ উপভোগ করি। মনোহরদী উপজেলা প্রেসক্লাব সব-সময় দূর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বদ্ধপরিকর,যেখানেই অন্যায়,নির্যাতন,দূর্নীতি সেখানেই মনোহরদী উপজেলা প্রেসক্লাব ছিল,আছে,থাকবে। ইনশাআল্লাহ্ ঈদ সবার জীবনে বয়ে আনুক,অনাবিল সুখ ও শান্তি এই প্রত্যাশায় মনোহরদী উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক

দৈনিকি বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম