মনোহরদীতে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু,র প্রতিকৃতিতে উপজেলা আওয়ামীলীগের পূষ্পার্ঘ অর্পণ
দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ
ইসলাম,মনোহরদী,নরসিংদীনরসিংদীর মনোহরদীতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীণতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু,র প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়েছে। রবিবার(২৩ জুন)সকালে মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এ্যাড.মু.ফজলুল হক ও সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায় এর নেতৃত্বে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীণতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু,র প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস.এম ইকবাল আহমেদ,নরসিংদী জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ইসরাত জাহান তামান্না,মনোহরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী,মপৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ রানা সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিকি বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম