মনোহরদীতে হঠাৎ করেই অটো ও সিএনজি,র ভাড়া বৃদ্ধি,প্রতিকার চাই সাধারণ জনগণ
দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে লাগামহীনভাবে বাড়ছে অটো ও সিএনজি গাড়ির ভাড়া।উপজেলার খিদিরপুর টু বীরগাঁও চৌরাস্তা বাজার এবং খিদিরপুর টু সাগরদী বাজার পর্যন্ত রোডের অটো ড্রাইভাররা যে যার ইচ্ছে মতো ভাড়া আদায় করছে যাএীদের কাছ থেকে,এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।আগে যেখানে যেতে ভাড়া লাগতো ১০ টাকা এখন সেখানে লাগে ২০ টাকা,কোন কারণ ছাড়াই বাড়ছে ভাড়া,নেই কোন জবাবদিহিতা।দেশে যখন লাগামহীনভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে,ঠিক তখনই তার সাথে পাল্লা দিয়ে বাড়িয়েছে বিভিন্ন অটো রিকশা ও সিএনজির ভাড়া। কোন নিয়মনীতি তোয়াক্কা না করেই অটো ও সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছে।
হঠাৎ করেই এমন বাড়তি ভাড়া আদায় করায় জনমনে তা প্রশ্নের দেখা দিয়েছে। নিম্নবিত্ত মানুষের আয়ের তুলনায় ব্যয় বেশি,এতে করে তাদের চলাফেরায় এমনিতেই হিমসিম খেতে হচ্ছে,ভাড়াবৃদ্ধির কারণে বিপাকে পড়েছে স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা । এ ছাড়াও অতিরিক্ত গাড়ী ভাড়া জন-সাধারণকে অর্থনৈতিক ভাবে চাপে ফেলছে। জন-সাধারণের সাথে কথা বলে জানা যায়,তাদের এই বাড়তি ভাড়া দিয়ে রাস্তায় চলাচল করা কষ্ট কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে অতি দ্রুত যেন এই বাড়তি ভাড়া আদায় করা বন্ধ হয়,সেই দাবি জানিয়েছে জন-সাধারণ ।
দৈনিকি বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম