বগুড়ায় এনজিও বিষয়ক ব্যুরোর প্রতিনিধি দলের টিএমএসএস কার্যক্রম পরিদর্শন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতীক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস পরিচালিত নানা কার্যক্রম পরিদর্শন করেন এনজিও বিষয়ক ব্যুরোর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসাবে ২৬ জুন বগুড়ায় টিএমএসএস ফাউন্ডেশন অফিস কার্যালয়ে পৌঁছালে তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পরে এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান বলেন টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত মেডিক্যাল কলেজ সমগ্র দেশের ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে অন্যতম চিকিৎসা মহাবিদ্যালয় হিসাবে স্বীকৃত। তিনি আরো বলেন এ মেডিক্যাল কলেজে ১ হাজার শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কার্যক্রম ও ২শত ৫০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতালে ক্যান্সার চিকিৎসা সেবা পরিচালিত হয়। হাসপাতালের অত্যাধুনিক সেবা সম্প্রসারণ হিসাবে ক্যাথল্যাব-এ ২টি সফল এনজিওগ্রাম চিকিৎসা প্রদান করা হয়েছে। তিনি টিএমএসএস প্রতিষ্ঠার কথা প্রতিনিধি দলকেকে অবহিত করেন। তিনি আরো বলেন টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তৃর্ণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানের নানা সামাজিক কার্যক্রম দেশের অধিক সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে দ্রুত পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণের কথা তিনি তাদের অবহিত করেন। টিএমএসএসের পরিচালক এইচ আর এম এডমিন মোছাঃ শাহাজাদি বেগম বলেন টিএমএসএস পরিচালিত দেশের বিভিন্ন স্থানে হাসপাতালগুলো, পরিকল্পিত কিডনি সেন্টার, মেটারনিটি স্পেশালাইজড হাসপাতাল, প্রতিবন্ধী, অটিজম নিরাময় কেন্দ্র ও পুনর্বাসন সেন্টারের মাধ্যমে দেশের বহু মানুষ উপকৃত হচ্ছে। আলোচনায় এনজিও বিষয়ক ব্যুরোর প্রতিনিধি দলের প্রধান সিনিয়র সহকারী সচিব মোছাঃ জেসমিন আরা বক্তব্য দেন এবং টিএমএসএস পরিচালিত বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন টিএমএসএস যেভাবে সারা দেশে সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে তা সত্যিকার অর্থে প্রশংসনীয়। তিনি টিএমএসএসের মাধ্যমে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম গুলো আরো গতিশীল ও বেগবান করতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। তিনি বলেন টিএমএসএসের সকল ভালো কাজে এনজিও বিষয়ক ব্যুরো সবসময় পাশে থেকে সর্বাত্বক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনায় টিএমএসএসের উপনির্বাহী পরিচালক রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান ছাড়াও টিএমএসএসের পরিচালক অর্থ-১ নাসিরুন্নবী, উপপরিচালক মোঃ মোমিনুল ইসলাম, এ এস এম জাফরুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ শাফি পারভেজ, এনজিও বিষয়ক ব্যুরোর সুপারিন্টেন্ডেন্ট সেলিনা বেগমসহ উর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে এনজিও বিষয়ক ব্যুরোর প্রতিনিধি দল টিএমএসএস পরিচালিত অটিজম ও প্রতিবন্ধী স্কুল, পূনর্বাসন কেন্দ্র, স্বাস্থ্য ও শিক্ষার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। টিএমএসএস কার্যক্রম পরিদর্শন করায় প্রতিনিধি দলের প্রতি ধন্যবাদ জানান টিএমএসএসের কর্মকর্তারা।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান