ঠাকুরগাঁওয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বাসের টিকিট

ঠাকুরগাঁওয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বাসের টিকিট
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

প্রবিত্র ঈদুল আজহার এক সপ্তাহ পার হলেও এখনো কমেনি ঠাকুরগাঁওয়ে বাসের টিকিট দাম। ঠাকুরগাঁওয়ে বাস কাউন্টারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বাসের টিকিট। বিভিন্ন যাত্রীদের মাধ্যমে এমন অভিযোগ পাওয়া গেছে। আজ সরজমিনে গিয়ে পাওয়া যায় এমন তথ্য। ঠাকুরগাঁও থেকে ঢাকা গামী ছেড়ে যাওয়া লোকাল বাসের টিকিটের দাম যেখানে ৫০০ থেকে ৬০০ টাকাই বিক্রি হয়। সেখানে ঈদের কথা বলে নেওয়া হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকা।
অথচ নেই যাত্রীদের ভিড়। বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে‍‌, তাঁরা আমাদের কে জানান যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বাসের টিকিট। এতে  দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এইদিকে বাস কাউন্টারে লোকজন আমাদের কে জানান যে ঈদুল আজহার জন্য নেওয়া হচ্ছে এমন দাম। এবং রয়েছে যাত্রীদের ভিড়। এবং শুক্রবার থেকে কমতে পারে বাসের টিকিটের দাম। এমন টাই বলেছেন ঠাকুরগাঁও বাস মালিক সমিতি।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম