গোবিন্দগঞ্জে এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কর্তন,শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কর্তন,শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কেক কর্তন, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২২ বছরে পদার্পণের দিনটি উদযাপিত হয়েছে। বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কর্তন করেন পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি। এনটিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি কৃষ্ণ চাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।

এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু, গ্লোবাল টিভি'র গাইবান্ধা জেলা প্রতিনিধি আতিক বাবু, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বিজয় টিভি'র জেলা প্রতিনিধি ডিপটি প্রধান,গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান,সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি'র প্রতিনিধি উজ্জল হক প্রধান,গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি সভাপতি কমরেড রফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জনবাণীর উপজেলা প্রতিনিধি কালামানিক দেব,সাংবাদিক এ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজধানী টিভির প্রতিনিধি রুপম আহম্মেদ, ফরহাদ হোসেন ফিটুল,জোবাইদুর রহমান সাগর,রিজন খান, আহাদ মাহমুদপ্রমুখ। এর আগে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু